মূল কন্টেন্টে যান

লিগ্যাল

প্রাইভেসি পলিসি

সর্বশেষ হালনাগাদ: জুলাই ২০২৬

এই ওয়েবসাইট (alapiai.com) Alapi AI-এর কর্পোরেট সাইট। এই সাইট নিজে কোনো গ্রাহক ডেটা সংরক্ষণ করে না; শুধু যোগাযোগ ফর্মের মাধ্যমে আপনি যে তথ্য পাঠান, তা আপনার সাথে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। এই নীতিটি সংক্ষিপ্ত ও সৎভাবে লেখা।

আমরা কী তথ্য নিই

যোগাযোগ ফর্মে আপনি স্বেচ্ছায় যা দেন — নাম, ইমেইল, ফোন ও আপনার বার্তা। ভিজিটর হিসেবে সাধারণ, বেনামি লগ তথ্য (যেমন পেজ ভিজিট) সাইট পরিচালনার জন্য রাখা হতে পারে।

কীভাবে ব্যবহার করি

আপনার দেওয়া তথ্য শুধুমাত্র আপনার অনুরোধের জবাব দিতে ও আপনার সাথে যোগাযোগ করতে ব্যবহৃত হয়। আমরা এই তথ্য বিক্রি করি না।

তৃতীয় পক্ষ

আইনগত বাধ্যবাধকতা ছাড়া আমরা আপনার তথ্য তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করি না। সাইট পরিচালনায় প্রয়োজনীয় নির্ভরযোগ্য সেবাদাতা ব্যবহার করা হতে পারে।

আমাদের প্রোডাক্ট সাইট

MyAlapi, Bartalap, AlapiStay ও AlapiCare-এর নিজস্ব সাইট ও প্রাইভেসি নীতি রয়েছে। সেসব সেবার ডেটা তাদের নিজ নিজ নীতির অধীনে পরিচালিত হয়।

যোগাযোগ

প্রাইভেসি সংক্রান্ত যেকোনো প্রশ্নে আমাদের যোগাযোগ পেজ ব্যবহার করুন।