আপনার ব্যবসার ফোন এখন AI রিসিভ করে — বাংলায়।
বাংলা AI ভয়েস রিসেপশনিস্ট “তানিশা” আপনার ব্যবসার ফোন কল নিজে রিসিভ করে, বাংলায় কথা বলে এবং কল রিপোর্ট পাঠায়।
কাদের জন্য
যেসব ব্যবসায় দিনভর ফোন আসে অথচ প্রতিটি কল ধরার জন্য লোক রাখা কঠিন — রেস্টুরেন্ট, শোরুম, সার্ভিস সেন্টার, ক্লিনিক বা ছোট-বড় যেকোনো প্রতিষ্ঠান — MyAlapi তাদের প্রতিটি কল বাংলায় রিসিভ করে।
যা যা পাবেন
২৪/৭ কল রিসিভ
দিন হোক বা রাত, প্রতিটি ইনকামিং কল AI নিজে ধরে — কোনো কল আর মিস হয় না।
বাংলায় স্বাভাবিক কথোপকথন
তানিশা গ্রাহকের সাথে বাংলায় কথা বলে, প্রশ্নের উত্তর দেয় এবং প্রয়োজনীয় তথ্য নেয়।
SMS / Telegram কল রিপোর্ট
প্রতিটি কলের সারসংক্ষেপ ও গ্রাহকের তথ্য সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।
মানুষের কাছে ট্রান্সফার
প্রয়োজনে AI কলটি সরাসরি আপনার টিমের কাছে হস্তান্তর করতে পারে।
শিডিউল কল
নির্দিষ্ট সময়ে গ্রাহককে কল করার সময় নির্ধারণ করে রাখুন।
IPTSP ইন্টিগ্রেশন
লাইসেন্সড IPTSP নম্বরের সাথে যুক্ত হয়ে আপনার ব্যবসার ফোন সিস্টেমে সরাসরি কাজ করে।
যেভাবে কাজে লাগে
রাত ১১টার কল
রাত ১১টায় কাস্টমারের কল — দোকান বন্ধ, কিন্তু তানিশা ধরলো, অর্ডারের খোঁজ দিলো, আর সকালে আপনি পেলেন পুরো কল রিপোর্ট।
ব্যস্ত লাঞ্চ আওয়ার
লাঞ্চ আওয়ারে একসাথে কয়েকটা কল — কোনোটা মিস না করে তানিশা সবগুলো ধরে, প্রতিটি গ্রাহকের প্রয়োজন বুঝে সামলায়।
একই প্রশ্ন, নির্ভুল জবাব
"আজ কি খোলা?", "ডেলিভারি চার্জ কত?" — বারবার আসা এই প্রশ্নগুলোর জবাব তানিশা দেয় নির্ভুল বাংলায়, আপনার দেওয়া তথ্য থেকে।
ইনকামিং কল
আসসালামু আলাইকুম, আমি তানিশা।
কল রিপোর্ট পাঠানো হয়েছে ✓